ঢাকা, ০৩ এপ্রিল ২০২৬
রাজধানীর মতিঝিল এলাকা থেকে মানবপাচার চক্রের সঙ্গে জড়িত চার রোহিঙ্গা সদস্যকে গ্রেপ্তার করেছে ডিবি-সাইবার এন্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন মো. ফেরদৌস, নুরু বিবি দূর আক্তার (১৯), উম্মে কুলসুম (২০) এবং আইনের সঙ্গে সংঘাতে জড়িত এক শিশু। শুক্রবার ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের সহকারী পুলিশ কমিশনার আরিফা আখতার প্রীতি এই তথ্য জানিয়েছেন।
ডিবি সূত্র জানায়, গত বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে মতিঝিল থানা এলাকার একটি হোটেলে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় মানবপাচার কাজে ব্যবহৃত চারটি মোবাইল ফোন ও দুইটি ভিসার প্রিন্ট কপি উদ্ধার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে দীর্ঘদিন ধরে মানব পাচার কাজে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছে। তাদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং তাদের আদালতে পাঠানো হয়েছে।