যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করে ইরান বলেছে, তাদের নেতৃত্ব যতদিন সিদ্ধান্ত নেবে, ততদিন যুদ্ধ চলবে।
সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া বলেন, “রাজনৈতিক কর্তৃপক্ষ যতদিন উপযুক্ত মনে করবে তত দিন আমরা যুদ্ধ চালিয়ে যাব।” তিনি আরও বলেন, ইরান এমন একটি পর্যায়ে পৌঁছাতে চায় যেখানে তারা “আর কোনো যুদ্ধ দেখবে না।”
এই দিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই যুক্তরাষ্ট্রের দেওয়া ১৫ দফা প্রস্তাবকে “অযৌক্তিক” ও “অগ্রহণযোগ্য” বলে বর্ণনা করেছেন। ইরান শুধু প্রস্তাব প্রত্যাখ্যানই করেনি, বরং নিজস্ব ১০ দফা প্রস্তাব দিয়েছে যার মধ্যে অঞ্চলজুড়ে সংঘাতের অবসান, হরমুজ প্রণালীতে নিরাপদ যাতায়াত নিশ্চিত করা, নিষেধাজ্ঞা প্রত্যাহার এবং পুনর্গঠনের মতো বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।
তেহরান সাফ জানিয়ে দিয়েছে যে, তারা কোনো সময়সীমা বা হুমকির মুখে আলোচনায় বসবে না এবং নিজেদের জাতীয় নিরাপত্তা বজায় রেখে নিজস্ব শর্ত অনুযায়ীই সিদ্ধান্ত নেবে।