৪০তম দিনে সমর্থকেরা তেহরানসহ দেশের বিভিন্ন স্থানে স্মরণসভায় যোগ দেবেন
তেহরান, ইরান
প্রকাশ : ০৮ এপ্রিল ২০২৬
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির হত্যাকাণ্ডের ৪০তম দিনে, যা ধর্মীয়ভাবে ‘চেহলাম’ বা চল্লিশা নামে পরিচিত, লাখো সমর্থক আজ বুধবার রাজপথে নামবেন।
গত ২৮ ফেব্রুয়ারি ভোরে তেহরানে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় আয়াতুল্লাহ খামেনি নিহত হন। সেই দিনের পরই যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে। চেহলাম ইরানে কারও মৃত্যুর ৪০তম দিনকে ধর্মীয়ভাবে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করে।
খামেনির মৃত্যুর পর তার ছেলে মোজতাবা খামেনি নতুন সর্বোচ্চ ধর্মীয় নেতা হিসেবে দায়িত্ব নিয়েছেন। তবে এখনো তিনি জনসম্মুখে আসেননি।
এদিকে কাকতালীয়ভাবে খামেনির চেহলামের দিনেই ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দুই সপ্তাহের যুদ্ধবিরতি ঘোষণা এসেছে। এতে সাময়িক হলেও উত্তেজনা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে।