ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নিয়ে দুই পক্ষের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। ইরান বেসামরিক প্রয়োজনে সীমিত সমৃদ্ধকরণের অধিকার দাবি করলেও, যুক্তরাষ্ট্র তা সম্পূর্ণ বন্ধের দাবি জানাচ্ছে, যা আলোচনায় এক ধরনের অচলাবস্থা তৈরি করেছে।
লেবাননে চলমান ইসরায়েলি হামলা বন্ধ, বৈশ্বিক জ্বালানি বাজারের স্থিতিশীলতা বজায় রাখতে হরমুজ প্রণালি উন্মুক্ত রাখা এবং দীর্ঘমেয়াদী যুদ্ধবিরতি নিয়ে উভয় পক্ষ আলোচনা করছে।
প্রাথমিক বৈঠকের পর বর্তমানে দুই দেশের বিশেষজ্ঞ পর্যায়ে নিবিড় কারিগরি আলোচনা চলছে। গত ৮ এপ্রিল থেকে কার্যকর হওয়া দুই সপ্তাহের সাময়িক যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই একটি সমঝোতায় পৌঁছানোর চেষ্টা চলছে।
শুরুতে পাকিস্তানের মধ্যস্থতায় আলাদা কক্ষে বসে পরোক্ষ আলোচনার কথা থাকলেও, শেষ পর্যন্ত ইরান ও মার্কিন প্রতিনিধিরা সরাসরি একই টেবিলে বসে আলোচনা করেছেন।