ফরাসি প্রেসিডেন্ট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ লিখেছেন, “আমি তাকে ইসলামাবাদে শুরু হওয়া আলোচনার মাধ্যমে প্রাপ্ত সুযোগটি কাজে লাগিয়ে উত্তেজনা টেকসইভাবে হ্রাস করার এবং একটি সুনির্দিষ্ট ও বাধ্যতামূলক চুক্তির পথ প্রশস্ত করতে বলেছি, যা সংশ্লিষ্ট সকল দেশের অংশগ্রহণে এই অঞ্চলের নিরাপত্তার জন্য দৃঢ় নিশ্চয়তা প্রদান করবে।”
ম্যাক্রোঁ আরও বলেন: “আমি জোর দিয়েছি যে ইরানকে যত তাড়াতাড়ি সম্ভব হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা ও নিরাপত্তা পুনরুদ্ধার করতে হবে” এবং “ফ্রান্স এ ব্যাপারে অংশ নিতে প্রস্তুত।”
তিনি আরও লিখেছেন যে, তিনি লেবাননসহ সকল দেশে যুদ্ধবিরতি সম্পূর্ণরূপে মেনে চলার গুরুত্বের ওপর জোর দিয়েছেন এবং উল্লেখ করেছেন যে ফ্রান্স লেবাননের কর্তৃপক্ষের পদক্ষেপকে দৃঢ়ভাবে সমর্থন করে, যারা রাষ্ট্রীয় সার্বভৌমত্ব প্রয়োগ এবং লেবাননের ভাগ্য নির্ধারণের একমাত্র বৈধ কর্তৃপক্ষ।