২৮ এপ্রিল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস হোয়াইট হাউসে এক বিশেষ বৈঠকে মিলিত হয়েছেন। চারদিনের রাষ্ট্রীয় সফরের দ্বিতীয় দিনে ট্রাম্প এবং ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প হোয়াইট হাউসের সাউথ লনে এক জমকালো সামরিক অনুষ্ঠানের মাধ্যমে রাজা চার্লস এবং রানি ক্যামিলাকে অভ্যর্থনা জানান।
হোয়াইট হাউসে উষ্ণ অভ্যর্থনার পর ট্রাম্প এবং রাজা চার্লস ওভাল অফিসে একটি রুদ্ধদ্বার বৈঠকে বসেন। বৈঠক শেষে ট্রাম্প রাজাকে একজন “চমৎকার মানুষ” হিসেবে অভিহিত করেন।
সাম্প্রতিক সময়ে ইরান যুদ্ধ নিয়ে মার্কিন ও ব্রিটিশ সরকারের মধ্যে কিছুটা উত্তেজনা থাকলেও, ট্রাম্প এই সাক্ষাৎকালে দুই দেশের ঐতিহাসিক “বিশেষ সম্পর্ক” এবং বন্ধুত্বের ওপর গুরুত্বারোপ করেন।