হোয়াইট হাউসের একজন কর্মকর্তার বরাত দিয়ে এবিসি নিউজ জানিয়েছে যে, ট্রাম্প প্রশাসন ইরানের বিরুদ্ধে যুদ্ধের জন্য কংগ্রেসের অনুমোদন চাইতে মার্কিন আইনপ্রণেতাদের সাথে “সক্রিয় আলোচনা” করছে।
১৯৭৩ সালের ওয়ার পাওয়ার্স রেজোলিউশন অনুযায়ী, ইরান যুদ্ধ শেষ করার জন্য ট্রাম্প প্রশাসনের ৬০ দিনের সময়সীমা আগামীকাল, শুক্রবার শেষ হচ্ছে।
তবে ডেমোক্র্যাটরা দাবি করছেন যে, ট্রাম্পের যুদ্ধ চালিয়ে যাওয়ার আইনি সময়সীমা (War Powers deadline) প্রায় শেষ এবং এটি বাড়াতে তিনি কংগ্রেসের অনুমোদন পাবেন না বলে অনেক সংসদ সদস্য মনে করছেন।
এইদিকে যুদ্ধবিরতি বাড়ালেও ট্রাম্প স্পষ্ট করেছেন যে, হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধ (naval blockade) অব্যাহত থাকবে যতক্ষণ না ইরান একটি স্থায়ী পারমাণবিক চুক্তিতে পৌঁছাচ্ছে।