মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ট্রাম্পের নির্দেশে যুক্তরাষ্ট্র,বাহরাইন এবং উপসাগরীয় অংশীদারদের (সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, কুয়েত এবং কাতার) সাথে মিলে হরমুজ প্রণালীতে নৌচলাচলের স্বাধীনতা রক্ষার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাবের খসড়া তৈরি করেছে।
খসড়াটিতে ইরানকে অবিলম্বে হামলা, মাইন স্থাপন এবং টোল আদায় বন্ধ করার আহ্বান জানানো হয়েছে।ইরানকে নির্দেশ দেওয়া হয়েছে যেন তারা এ পর্যন্ত কতগুলো এবং কোথায় মাইন স্থাপন করেছে তা প্রকাশ করে এবং সেগুলো অপসারণে সহায়তা করে।
এর আগে গত মাসেও অনুরূপ একটি প্রস্তাব রাশিয়া ও চীনের ভেটোর কারণে বাতিল হয়ে গিয়েছিল। তাই এবার কিছু পরিবর্তন এনে প্রস্তাবটি পুনরায় পেশ করা হচ্ছে যাতে নতুন করে কোনো দেশ ভেটো না দেয়।