নারীশক্তির প্রথম আনুষ্ঠানিক মিটিংয়ে ডা. মাহমুদা মিতু বলেন, বাংলাদেশের রাজনীতিতে বহু বছর ধরে নারীরা উপস্থিত ছিলো কিন্তু খুব কম ক্ষেত্রেই দৃশ্যমান নেতৃত্বে ছিল। মানুষ যদি লক্ষ্য করে যে এনসিপিতে নারীরা কথা বলছে, সিদ্ধান্ত নিচ্ছে, সংগঠন গড়ছে, মাঠে কাজ করছে তাহলে এটা আসলেই নতুন রাজনৈতিক বন্দোবস্তের সূচনা।
তিনি আরও বলেন, বর্তমান রাজনৈতিক দলগুলোর তুলনায় এনসিপিতে নারী নেতৃত্বের উপস্থিতি অনেক বেশি।শুধু কেন্দ্র না, জেলা, উপজেলা, ইউনিয়ন পর্যন্ত নারীরা আগ্রহ নিয়ে যুক্ত হচ্ছে। অনেক মেয়েই প্রথমবার রাজনীতিতে আসার সাহস পাচ্ছে বলে জানিয়েছেন ডা.মাহমুদা মিতু।
জেলা উপজেলায় জুলাইয়ের সম্মুখ সারির অনেক নারী আবার রাজনীতিতে সক্রিয় হতে শুরু করেছে এবং এনসিপিতে নিজেদের জায়গা খুঁজে পাচ্ছে। আজ নারীশক্তির প্রথম আনুষ্ঠানিক মিটিং ছিলো। নারীদের রাজনৈতিক অংশগ্রহণ, নেতৃত্ব ও মর্যাদাপূর্ণ অবস্থান তৈরির পথে একটি গুরুত্বপূর্ণ সূচনা হলো।
পাশাপাশি এনসিপির দুজন নারী এম পির জন্য সেলিব্রেশনের আয়োজন ছিলো। সব মিলিয়ে নারীশক্তির প্রথম মিটিং অত্যন্ত সুন্দর এবং সুশৃঙ্খলভাবে হয়েছে।