ইরানের পররাষ্ট্রমন্ত্রী আসন্ন ব্রিকস মন্ত্রী পর্যায়ের বৈঠকে যোগ দিতে এবং একাধিক দ্বিপাক্ষিক আলোচনা করার জন্য নয়াদিল্লি সফরের বিষয়টি নিশ্চিত করেছে।
ইন্ডিয়া টুডে গ্লোবালকে দেওয়া এক সাক্ষাৎকারে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচির আসন্ন ভারত সফরের কথা ঘোষণা করেন। এই সফরের মূল উদ্দেশ্য হবে ব্রিকস পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকে যোগ দেওয়া।
বাঘাই জোর দিয়ে বলেন যে, ব্রিকস এবং সাংহাই সহযোগিতা সংস্থা (এসসিও)-এর সদস্য হিসেবে ইরান ও ভারত আন্তর্জাতিক সংস্থাগুলোর মধ্যে উচ্চ পর্যায়ের সহযোগিতা ও সমন্বয় বজায় রাখে।
ইরান আসন্ন এই শীর্ষ সম্মেলনকে বৈশ্বিক চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হিসেবে দেখছে। এই সম্মেলনের ফাঁকে আরাঘচি ব্রিকস সদস্য দেশগুলোর সহকর্মীদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন বলে আশা করা হচ্ছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আলোচনার ওপর বিশেষ মনোযোগ দেওয়া হবে। বাগাই ভারতকে একটি ‘বন্ধুত্বপূর্ণ দেশ’ বলে অভিহিত করেছেন এবং আঞ্চলিক সম্পর্ক জোরদার করতে বিভাগীয় প্রধানদের মধ্যে ব্যক্তিগত যোগাযোগের গুরুত্ব তুলে ধরেছেন।