মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়ার কসবা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর গুলিতে নিহত সীমান্ত শহীদদের কবর জিয়ারত করেন জাতীয় নাগরিক পার্টি – এনসিপির মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।
জিয়ারত শেষে তিনি সীমান্তে বিএসএফের গুলিতে আহত ও নিহতদের পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ করেন। এসময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। শহীদদের মায়েরা তাকে কাছে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন।
বাংলাদেশের ভঙ্গুর পররাষ্ট্রনীতির কারণে প্রতিনিয়তই সীমান্তবর্তী অঞ্চলগুলোতে ভারতীয় বাহিনীর গুলিতে নিরপরাধ বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা ঘটছে। ব্রাহ্মণবাড়িয়ার সীমান্ত শহীদদের কবর জিয়ারত ও তাদের পরিবারের সদস্যবৃন্দের সাথে সাক্ষাৎ শেষে নাসীরুদ্দীন পাটওয়ারী উপস্থিত সাংবাদিকবৃন্দ ও জনমানুষের সামনে বাংলাদেশের সামরিক সক্ষমতা বৃদ্ধি, সীমান্ত নিরাপত্তা জোরদার এবং কার্যকর আন্তঃসীমান্ত কূটনীতির প্রয়োজনীয়তা সবিস্তারে উপস্থাপন করেন।