গণভোটের রায় বাস্তবায়ন, জনদুর্ভোগ লাঘব এবং পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে আগামী ১৬ মে শনিবার রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানে ‘১১ দলীয় ঐক্যের বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
বিভাগীয় সমাবেশটি দুপুর ২টায় শুরু হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান, এমপি। এছাড়াও সমাবেশে বক্তব্য রাখবেন ১১ দলীয় ঐক্যের জাতীয় ও স্থানীয় নেতৃবৃন্দ এবং বিরোধী দলের সংসদ সদস্যরা।
বিভাগীয় এ সমাবেশে রাজশাহীসহ উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা থেকে প্রায় কয়েক লাখ নেতাকর্মী ও সাধারণ মানুষের অংশগ্রহণের মাধ্যমে সমাবেশ সফল করার প্রস্তুতি নেওয়া হয়েছে।
জনতার দাবি আদায়ে সমাবেশটি সফল করতে উত্তরাঞ্চলের সর্বস্তরের জনগণকে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল ও রাজশাহী অঞ্চল পরিচালক মাওলানা রফিকুল ইসলাম খান, এমপি।