কাতারের মাননীয় শ্রমমন্ত্রী ড. আলী বিন সামিখ আল মাররি আজ সকালে ঢাকায় একটি সরকারি সফরে দোহা ত্যাগ করেছেন।
কাতারে নিযুক্ত বাংলাদেশের মান্যবর রাষ্ট্রদূত হযরত আলী খান দোহা আন্তর্জাতিক বিমানবন্দরে মাননীয় মন্ত্রীকে বাংলাদেশ গমন উপলক্ষে বিদায় অভ্যর্থনা জানান, যা আমাদের দুই ভ্রাতৃপ্রতিম দেশের মধ্যকার অকৃত্রিম দ্বিপক্ষীয় সম্পর্কের প্রতিফলন।
সফরকালে ড. আল মাররি বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ নেতৃবৃন্দ এবং কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করবেন। এছাড়া একটি যৌথ কমিটি বৈঠকও অনুষ্ঠিত হবে, যেখানে শ্রম, জনশক্তি এবং দ্বিপক্ষীয় সহযোগিতা ও কাতারে অবস্থানরত বাংলাদেশি কমিউনিটির স্বার্থে গুরুত্বপূর্ণ বিষয়াদি আলোচনার কথা রয়েছে।
আমরা আশা করি এই সফর অত্যন্ত সফল ও ফলপ্রসূ হবে এবং কাতার ও বাংলাদেশের মধ্যকার বন্ধুত্ব ও অংশীদারিত্বকে সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় করবে।