রবিবার রাতে আইডাহোতে একটি এয়ার শো চলাকালীন দুটি মার্কিন EA-18G গ্রোলার যুদ্ধবিমান একে অপরের সাথে ধাক্কা লেগে বিধ্বস্ত হয়েছে।
গানফায়ার স্কাইস এয়ার শো চলাকালীন এই ঘটনাটি ঘটে এবং বিমান দুটি মাউন্টেন হোম এয়ার ফোর্স বেস থেকে দুই মাইল দূরে বিধ্বস্ত হয়। বিমান দুটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে এবং আগুনের গোলার সৃষ্টি করে, তবে কোনো বেসামরিক ব্যক্তি আহত হয়েছেন কিনা তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
প্রত্যক্ষদর্শীদের ভিডিও এবং সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ফুটেজে দেখা যায়, সংঘর্ষের পর বিমানগুলো বিধ্বস্ত হওয়ার মুহূর্তে চারজন ক্রুই নিরাপদে প্যারাসুট ব্যবহার করে ইজেক্ট (নিরাপদে বেরিয়ে আসতে) সক্ষম হয়েছেন।
ভিডিও আমাদের ফেসবুক পেজে অথবা YouTube short য়ে দেখতে পারেন।