সংযুক্ত আরব আমিরাতের বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে একটি ইরানি ড্রোন আঘাত হেনেছে বলে দাবি করা হয়েছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, এতে আগুন লেগেছে, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। আমিরাত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (IAEA)-কে জানিয়েছে যে তেজস্ক্রিয় নিরাপত্তার মাত্রা স্বাভাবিক রয়েছে এবং কোনো ধরনের বিকিরণ ছড়িয়ে পড়েনি।
আমিরাতের গণমাধ্যমের তথ্য অনুযায়ী, হামলাটি বিদ্যুৎকেন্দ্রের মূল স্থাপনার বাইরে থাকা একটি বিদ্যুৎ জেনারেটরকে লক্ষ্য করে চালানো হয়েছিল।
সংযুক্ত আরব আমিরাত সরকার বারাকাহ পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ড্রোন হামলার বিষয়টি নিশ্চিত করেছে, তবে জানিয়েছে যে তিনটি ড্রোন “পশ্চিম সীমান্ত” এর দিক থেকে এসেছিল এবং এগুলোর প্রকৃত উৎস এ মূহুর্তে নিরূপণ করা হচ্ছে।