ডোনাল্ড ট্রাম্প তার Truth Social প্ল্যাটফর্মে লিখেছেন, “ইরানের জন্য সময় ফুরিয়ে আসছে এবং তাদের দ্রুত পদক্ষেপ নিতে হবে (get moving, FAST) অন্যথায় তাদের আর কিছুই অবশিষ্ট থাকবে না। সময় খুবই গুরুত্বপূর্ণ! TIME IS OF THE ESSENCE।
ট্রাম্প উল্লেখ করেছেন যে, USA আব্রাহাম লিঙ্কন (USS Abraham Lincoln) এর নেতৃত্বে একটি “বিশাল নৌবহর” উপসাগরীয় অঞ্চলে ইরানকে লক্ষ্য করে এগিয়ে আসছে এবং প্রয়োজনে কঠোর ব্যবস্থা নিতে প্রস্তুত।
ট্রাম্প স্পষ্টভাবে জানিয়েছেন, ইরান যদি দ্রুত একটি নতুন চুক্তি বা “ডিল” না করে, তবে তাদের “পুরো দেশ এক রাতে ধ্বংস” করার বা “আর কিছুই অবশিষ্ট না রাখার” সক্ষমতা আমেরিকার আছে।
ট্রাম্পের এই সতর্কবার্তা ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সাথে আলোচনার পরপরই এসেছে, যা ইঙ্গিত দেয় যে, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক অভিযানের সম্ভাবনা রয়েছে।