তেহরানে ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভির সাথে একটি উচ্চপর্যায়ের বৈঠক করেছেন।
গালিবাফ দাবি করেন, সাম্প্রতিক ঘটনাপ্রবাহ প্রমাণ করেছে যে, এই অঞ্চলে মার্কিন যুক্তরাষ্ট্রের উপস্থিতি নিরাপত্তার বদলে বরং অস্থিতিশীলতা ও নিরাপত্তাহীনতা তৈরি করছে। গালিবাফ সাম্প্রতিক যুদ্ধের সময় ইরানের পাশে থাকার জন্য পাকিস্তানের সরকার ও জনগণকে ধন্যবাদ জানান এবং বলেন যে, পাকিস্তানের এই সমর্থন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনীও বিশেষভাবে উল্লেখ করেছেন।
ইরান-পাকিস্তান রাজনৈতিক, অর্থনৈতিক, সাংস্কৃতিক এবং নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা আরও গভীর ও দ্রুততর করার আহ্বান জানান গালিবাফ।