ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, আজ একটি আত্মঘাতী ড্রোনের আঘাতে এক ইসরায়েলি সৈন্যের পেটে আঘাত লেগেছে এই হামলা ছাড়া ও মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে হিজবুল্লাহর ড্রোন হামলায় একাধিক ইসরায়েলি সেনা আহত ও নিহত হয়েছে।
সম্প্রতি লেবানন সীমান্তে হিজবুল্লাহর আত্মঘাতী ও ফার্স্ট-পার্সন-ভিউ ড্রোন হামলায় ইসরায়েলি সামরিক বাহিনীর ৪০১তম ব্রিগেডের কমান্ডার কর্নেল মীর বিডারম্যানসহ (Meir Biderman) অন্তত ১০ জন ইসরায়েলি সেনা গুরুতর আহত হয়েছেন।