ঈদের দিন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ মোঃ রফিকূল ইসলাম হাসপাতালে ভর্তি রোগী ও তাদের স্বজনদের খোঁজখবর নেন এবং চিকিৎসাসেবার সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
পরিদর্শনকালে তিনি বিভিন্ন ওয়ার্ড, আইসিইউ ও এনআইসিইউ ঘুরে দেখেন এবং রোগী ও স্বজনদের সঙ্গে কুশল বিনিময় করেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসক, নার্স এবং বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় করেন।
এসময় অধ্যাপক ডাঃ মোঃ রফিকূল ইসলাম বলেন, ঈদের আনন্দ পরিবার-পরিজনের সঙ্গে উদযাপন না করে রোগীদের সেবায় নিয়োজিত থাকা চিকিৎসক, নার্স ও হাসপাতালের কর্মকর্তা-কর্মচারীদের অবদান অত্যন্ত মানবিক ও প্রশংসনীয়। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে তাদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
পরিদর্শনকালে তার সঙ্গে উপস্থিত ছিলেন ন্যাশনাল নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক ডাঃ মোঃ নুরুজ্জামান খান, শিশু হাসপাতালের আরপি এবং হাসপাতাল দুটির বিভিন্ন পর্যায়ের চিকিৎসক, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।