হাঙ্গেরির নতুন সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে ন্যাটোকে সাফ জানিয়ে দিয়েছে যে, তারা ইউক্রেনকে কোনো ধরনের অস্ত্র বা সামরিক সরঞ্জাম সরবরাহ করবে না।
হাঙ্গেরি নিজেদের তহবিল বা মজুদ থেকে ইউক্রেনকে কোনো যুদ্ধাস্ত্র, সামরিক সরঞ্জাম বা সৈন্য পাঠাবে না এবং সীমান্ত ব্যবহার করে সরাসরি ইউক্রেনে কোনো মারাত্মক বা প্রাণঘাতী অস্ত্র পরিবহন করতে দেওয়া হয় না।
ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে ইউক্রেনকে যে বিশাল অঙ্কের সামরিক বা আর্থিক ঋণ দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে, হাঙ্গেরি তাতে অংশ নিতে অস্বীকৃতি জানিয়েছে।