১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে এক সেনা অভ্যুত্থানে জিয়াউর রহমান নিহত হন। ওই ঘটনায় গঠিত সামরিক ট্রাইব্যুনালের বিচারে ১২ জন সেনা কর্মকর্তার মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছিল।
জিয়াউর রহমানের মৃত্যুর পর ভারতের সাপ্তাহিক ম্যাগাজিন ‘সানডে’-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী জিয়াউর রহমানকে হত্যার জন্য ‘র’ একটি ফাইল খুলেছিল এবং কিছু রাজনৈতিক দল ও ব্যক্তিত্বের দাবি, জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শ ও ভারতের সাথে পানি বা সীমান্ত ইস্যুতে তার আপোষহীন অবস্থানের কারণে তাকে এই অঞ্চলের ভূ-রাজনীতির বলি হতে হয়েছিল।
আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে, দক্ষিণ তালপট্টি দ্বীপ নিয়ে ভারতের সাথে জিয়াউর রহমানের বিরোধ এবং তাঁর স্বাধীন পররাষ্ট্রনীতি এই হত্যাকাণ্ডের পরোক্ষ কারণ হতে পারে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রামে বাংলাদেশ সেনাবাহিনীর একদল বিপথগামী সদস্যের হাতে রাষ্ট্রপতি জিয়াউর রহমান নিহত হন। তৎকালীন জিওসি মেজর জেনারেল আবুল মঞ্জুরকে এই হত্যাকাণ্ডের মূল পরিকল্পনাকারী হিসেবে দায়ী করা হয়।