ওয়াশিংটন ডিসির মার্কিন জেলা আদালতের বিচারক জন এফ. কেনেডি সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস থেকে ট্রাম্পের নাম সরানোর নির্দেশ দিয়েছেন এবং রায় দিয়েছেন যে কংগ্রেসের অনুমোদন ছাড়া এই স্থানটির নাম পরিবর্তন করা যাবে না।
২০১৫ সালের ডিসেম্বরে ট্রাম্পের অনুগত পরিচালনা বোর্ড এই কেন্দ্রের নাম বদলে “দ্য ডোনাল্ড জে. ট্রাম্প অ্যান্ড জন এফ. কেনেডি মেমোরিয়াল সেন্টার ফর দ্য পারফর্মিং আর্টস” রাখার সিদ্ধান্ত নেয়। বিচারক কুপার তাঁর ৯৪ পৃষ্ঠার রায়ে স্পষ্ট করে বলেন, এই নাম পরিবর্তন আইনি এক্তিয়ার বহির্ভূত ছিল।
আগামী ১৪ দিনের মধ্যে ভবনের সম্মুখভাগ (পোর্টিকো), ওয়েবসাইট এবং সমস্ত সরকারি নথিপত্র থেকে ট্রাম্পের নাম সম্বলিত সকল সাইনেজ ও লোগো পুরোপুরি অপসারণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিচারক ক্রিস্টোফার আর. কুপার রায়ে উল্লেখ করেন, ১৯৬৪ সালে মার্কিন কংগ্রেস এই প্রতিষ্ঠানটি প্রয়াত প্রেসিডেন্ট জন এফ. কেনেডির স্মৃতির উদ্দেশ্যে উৎসর্গ করেছিল। আইন অনুযায়ী, শুধুমাত্র মার্কিন কংগ্রেসই এর নাম পরিবর্তন করার ক্ষমতা রাখে; বোর্ড এককভাবে এটি করতে পারে না।