ঢাকা ২৮ জুন ২০২৬, রবিবার
গতকাল নাগরিক ঐক্যের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি)-এ আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত হয়ে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্নার হাতে ফুলেল শুভেচ্ছা জানান।এবি পার্টির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুব পার্টির সদস্য সচিব হাদীউজ্জামান খোকন, গণপরিবহন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান ও সহকারী অর্থ সম্পাদক আবু বকর সিদ্দিক।
এ সময় মজিবুর রহমান মঞ্জু শুভেচ্ছা বক্তব্যে বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনায় একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও জবাবদিহিমূলক বাংলাদেশ গড়ে তুলতে গণতান্ত্রিক রাজনৈতিক শক্তিগুলোর মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সংলাপ ও সহযোগিতা অপরিহার্য। ভবিষ্যৎ বাংলাদেশ নির্মাণে জুলাইয়ের শক্তিগুলোর মধ্যে ঐক্য আজ সময়ের সবচেয়ে বড় দাবি। মত ও পথের ভিন্নতা থাকলেও জাতীয় স্বার্থ, গণতন্ত্র এবং জনগণের অধিকার প্রতিষ্ঠার প্রশ্নে আমাদের সম্মিলিতভাবে কাজ করতে হবে।
তিনি আরও বলেন, নাগরিক ঐক্যের ১৪তম প্রতিষ্ঠাবার্ষিকীতে সভাপতি মাহমুদুর রহমান মান্নাসহ দলটির সকল নেতা-কর্মীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমরা প্রত্যাশা করি, গণতন্ত্র, সুশাসন, জবাবদিহিতা এবং জনগণের আকাঙ্ক্ষা বাস্তবায়নে সকল গণতান্ত্রিক শক্তি দায়িত্বশীল ও ইতিবাচক ভূমিকা পালন করবে।
আমরা নাগরিক ঐক্যের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয় এবং দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা, জাতীয় ঐক্য ও জনগণের কল্যাণে তাদের গঠনমূলক রাজনৈতিক ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আা করছি।