ঢাকা, ১ জুলাই ২০২৬; জাতীয় নাগরিক পার্টি- এনসিপির আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মোঃ নাহিদ ইসলাম, যুগ্ম আহ্বায়ক আলী আহসান জুনায়েদ ও মনিরা শারমিন জুলাইয়ের বীর শহিদ মেহেরুন নেছা তানহা ও মোঃ আকরাম খান রাব্বির পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ করেন।
শহিদ মেহেরুন নেছা তানহা ২০২৪ সালের ৫ আগস্ট বিজয় মিছিল থেকে বাসায় ফেরার পথে মিরপুর নতুন বাজার এলাকায় পুলিশের গু*লিতে শহিদ হন।
রাজধানীর ক্রাউন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোঃ আকরাম খান রাব্বি বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে ২০২৪ সালের ১৯ জুলাই মিরপুর-১০ এলাকায় গু*লিতে আহত হন এবং পরবর্তীতে শাহাদাত বরণ করেন।
সাক্ষাৎকালে নেতৃবৃন্দ শহিদ পরিবারের খোঁজখবর নেন, তাঁদের প্রতি সমবেদনা ও সংহতি প্রকাশ করেন এবং জুলাইয়ের শহিদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন।