দেশ শুধু সরকারি দলের না, আবার বিরোধী দলেরও না। দেশ আপামর জনগণের বলে উল্লেখ করেন ডা. শফিকুর রহমান এমপি
০১ জুলাই (বুধবার) ঢাকা-১৫ আসনের জনদূর্ভোগ নিরসনের লক্ষ্যে নাগরিক সমাবেশ, মতবিনিময় সভা ও বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করেছেন স্থানীয় সংসদ সদস্য, বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা.শফিকুর রহমান এমপি, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী জনাব মীর শাহে আলম এমপি এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব শফিকুল ইসলাম খান মিল্টন।