বন্দী বিনিময় নিয়ে ইউক্রেনের সঙ্গে আরও এক দফা আলোচনার জন্য চুক্তির ঘোষণা দিল রাশিয়া। রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লানত্রাতোভা পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেছেন যে, রাশিয়া ও ইউক্রেন আবারও বন্দী বিনিময় নিয়ে আলোচনা করছে এবং তালিকাগুলো পর্যালোচনা করা হচ্ছে।
যদিও যুদ্ধক্ষেত্রে তীব্র লড়াই চলছে, তবুও দুই দেশের মধ্যে চলমান যুদ্ধবন্দি ও নিহত সেনাদের মরদেহ বিনিময় প্রক্রিয়াটি বর্তমানে কিয়েভ ও মস্কোর মধ্যে একমাত্র কার্যকর দ্বিপাক্ষিক চ্যানেল হিসেবে সক্রিয় রয়েছে।
গত ২৬ জুনের সফল বিনিময়ের (উভয় পক্ষের ১৬০ জন করে মোট ৩২০ জন বন্দি) পর, নতুন করে আরও এক দফা আলোচনার মাধ্যমে পরবর্তী বন্দি বিনিময়ের এই তালিকা ও প্রক্রিয়া গুছিয়ে আনা হচ্ছে।
দীর্ঘদিনের ধারাবাহিকতায় এই দফার আলোচনা এবং বন্দি স্থানান্তরের কারিগরি প্রক্রিয়ায় সংযুক্ত আরব আমিরাত প্রধান মানবিক সাহায্যকারী হিসেবে কাজ করছে।