আগামী ১১ জুলাই (শনিবার) বেলা ২:৩০টায় রংপুর জিলা স্কুল মাঠে গণভোটের গণরায় বাস্তবায়ন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে কার্যকর ব্যবস্থা গ্রহণ, সীমান্ত হত্যা ও পুশ-ইন বন্ধ এবং জনদুর্ভোগ লাঘবের দাবিতে ১১ দলীয় ঐক্যের পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী রংপুর বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হবে।
জাতীয় সংসদের মাননীয় বিরোধীদলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক জনাব নাহিদ ইসলাম এমপি’র সভাপতিত্বে অনুষ্ঠিতব্য সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন মাননীয় বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান এমপি।
জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি জনাব মিয়া গোলাম পরওয়ার উক্ত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যে রংপুর বিভাগ জামায়াতে ইসলামীর সংশ্লিষ্ট শাখাসমূহের প্রতি এবং সার্বিকভাবে সফল করতে সংশ্লিষ্ট এলাকার সকল শ্রেণি-পেশার মানুষের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছেন।