ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম ইরনা তথ্য অনুযায়ী কোনারাক শহরের গভর্নর মোহাম্মদ ইউনেস হাক্কানি নিশ্চিত করেছেন যে, যুদ্ধবিমান দুই দফায় কোনারাক শহরে কৌশলগত নৌ সামরিক এলাকাকে লক্ষ্য করে হামলা চালিয়েছে। হামলা চলাকালীন নৌঘাঁটি এলাকায় দুটি অত্যন্ত শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা যায়।
ঘটনার পরপরই উদ্ধারকারী দল, নিরাপত্তা বাহিনী এবং সংশ্লিষ্ট অন্যান্য সংস্থাকে দ্রুত ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে। এই হামলার ক্ষয়ক্ষতির পরিমাণ এবং বিস্তারিত জানতে বর্তমানে তদন্ত চলছে।
এই হামলার পর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা কর্মকর্তারা আন্তর্জাতিক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে, গত কয়েক ঘণ্টায় মার্কিন সামরিক বাহিনী ইরানে কোনো নতুন বিমান হামলা চালায়নি। অন্যদিকে ইসরায়েলি কর্মকর্তারাও এই হামলায় তাদের জড়িত থাকার কোনো তথ্য নিশ্চিত করেননি।