নারী বিষয়ক সম্মেলনে যোগ দিতে পাকিস্তানের ইসলামাবাদের উদ্দেশ্যে রওনা হয়েছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন এমপি।
শুক্রবার (১০ জুলাই ২০২৬) দুপুরে তিনি ঢাকা থেকে ইসলামাবাদের উদ্দেশ্যে যাত্রা করেন। জানা গেছে, পাকিস্তানের ইসলামাবাদে অনুষ্ঠিতব্য ওআইসির নবম নারী বিষয়ক সম্মেলনে সদস্যভুক্ত ৫৭টি দেশের প্রতিনিধিরা অংশ নেবেন। সম্মেলনে নারীর ক্ষমতায়ন, অধিকার সুরক্ষা এবং আর্থ-সামাজিক উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা হবে।