মার্কিন সেন্ট্রাল কমান্ড ঘোষণা করেছে যে, ওয়াশিংটনের আগ্রাসী হামলার জবাবে ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ২ জন মার্কিন সেনাসদস্য নিহত হয়েছেন এবং আরও ১ জন নিখোঁজ রয়েছেন।
গত ১৭ জুলাই (শুক্রবার) মার্কিন বাহিনী ও তাদের মিত্ররা যখন ইরানের ছোঁড়া ক্ষেপণাস্ত্র ও ড্রোন প্রতিহত করছিল, তখন এই হতাহতের ঘটনা ঘটে। হামলায় আরও ৪ জন মার্কিন সেনা আহত হলেও প্রাথমিক চিকিৎসা শেষে তাদের হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে চলমান যুক্তরাষ্ট্র-ইরাক-ইরান আঞ্চলিক উত্তেজনার মধ্যে এটিই সরাসরি ইরানি হামলায় মার্কিন সেনা নিহতের সাম্প্রতিকতম ঘটনা।