মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে দুষ্ট শত্রুর বারবার আগ্রাসনের জবাবে, ইসলামী প্রজাতন্ত্র ইরানের সেনাবাহিনী ‘অপারেশন লাইটনিং’-এর ২১তম অভিযান কয়েক ঘন্টা আগে তাদের বিশাল ড্রোন দিয়ে পশ্চিম কুয়েতের দোহা গ্যারিসনে অবস্থিত অপরাধী মার্কিন সেনাবাহিনীর ‘অস্ত্রাগার’ এবং “স্থলবাহিনী কমান্ড সেন্টারের রসদ সরঞ্জাম”-কে লক্ষ্যবস্তু করেছে।
দোহা পশ্চিম কুয়েতের অন্যতম গুরুত্বপূর্ণ ও প্রধান মার্কিন সামরিক ঘাঁটি এবং পশ্চিম এশিয়ায় উপস্থিত আমেরিকান সৈন্যদের জন্য একটি সহায়তা কেন্দ্র, যেখানে নৌ ও বিমান বাহিনীর পাশাপাশি বিপুল পরিমাণ মার্কিন স্থলবাহিনীর সরঞ্জাম ও সৈন্য মোতায়েন রয়েছে।
ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে চালানো প্রতিশোধমূলক সামরিক অভিযান ‘অপারেশন লাইটনিং’-এর ২১তম অভিযানটি মূলত মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলোকে লক্ষ্য করে পরিচালিত একটি ধারাবাহিক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা।
চলমান সংঘাতের অংশ হিসেবে, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে ইরানি ভূখণ্ডে বিমান হামলার প্রতিক্রিয়া জানাতে ইরান এই অপারেশন পরিচালনা করছে। এই বিশেষ ধাপ বা ২১তম পর্যায়ে কুয়েত, বাহরাইন ও জর্ডানের মতো আঞ্চলিক দেশগুলোতে মোতায়েন করা মার্কিন সেনাবাহিনীর রাডার সিস্টেম, প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা, যোগাযোগ কেন্দ্র এবং লজিস্টিক অবকাঠামোগুলোকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনী, পবিত্র ঐক্যের সাথে, শত্রুর যেকোনো নতুন ষড়যন্ত্র ও দুঃসাহসিকতার চূড়ান্তভাবে মোকাবেলা করতে প্রস্তুত।