হরমুজ প্রণালীতে সামুদ্রিক যান চলাচল রক্ষার জন্য যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনা,ড্রোন সংরক্ষণাগার, যোগাযোগ নেটওয়ার্ক, উপকূলীয় নজরদারি স্থাপনা এবং সামুদ্রিক সামরিক সক্ষমতার বিভিন্ন কেন্দ্রকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
মার্কিন বিমান হামলার জেরে ইরানের খোন্দাব, খোররামাবাদ, কোনারাক এবং বন্দরনগরী বান্দার আব্বাসসহ বিভিন্ন এলাকায় বিস্ফোরণের খবর পাওয়া গেছে। এর বিপরীতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি এবং সামরিক মুখপাত্ররা হুঁশিয়ারি দিয়ে জানিয়েছেন, দেশের অবকাঠামোতে মার্কিন হামলা যতদিন চলবে, তাদের সশস্ত্র বাহিনীর পাল্টা আঘাতও অব্যাহত থাকবে।