জামায়াতের আমীর ডাক্তার শফিকুর রহমান বলেছেন, “যারা মসজিদে নামাজে নেতৃত্ব প্রদান করেন তাদের সমাজের সকল ভালো কাজেও নেতৃত্ব দিতে হবে।”
খুবই চমৎকার কথা! মুসলমান সমাজে নেতারাই মূলত মসজিদে ইমামতি করেন। কিন্তু আমাদের সমাজে এমন লোকজন নেতৃত্ব দিচ্ছেন যাদের অনেকেই ঠিকমতো ফরজ গোসলের নিয়মটাও জানেন না। সুতরাং, মসজিদে নামাজে নেতৃত্ব দেওয়ার যোগ্যতা তাদের নেই।
মসজিদের ইমাম যাঁরা তাদের যোগ্যতা আছে সমাজে নেতৃত্ব দেওয়ার, তবে এখানেও ঘাপলা আছে। তাদের যোগ্যতা থাকলেও সঙ্গতি নেই।
সবচেয়ে বড় কথা সমাজে এমনসব লোকজনকে নেতৃত্বে আনতে হবে যাঁরা ব্যক্তিগতভাবে সৎ হবেন আবার নেতৃত্ব দেওয়ার যোগ্যতাও আছে। এরজন্য সামাজিক সংস্কার দরকার যা হঠাৎ করে সম্ভব নয়।
হঠাৎ করে কোন সমাজব্যবস্থায় পরিবর্তন হয় না, ধীরে ধীরে মোটিভেশান এবং সচেতনতার মাধ্যমে পরিবর্তন আনতে হবে।
এটা কেবলমাত্র একটি রাজনৈতিক দল ইচ্ছে করলেই পারবেনা। দরকার সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা।