ইসরায়েলি কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত ফিলিস্তিনি বন্দিরা ভয়াবহ অবস্থায় থাকবে, কেননা কারাগারে ফিলিস্তিনিদের ওপর সবচেয়ে নির্মম ও সহিংস নির্যাতন চালানো হয়েছে। শিক্ষাবিদ বাসিল ফাররাজ এ কথা বলেন।
বীরজেইত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ফাররাজ আল জাজিরাকে বলেন, “আমরা জানি ২০২৩ সালের ৭ অক্টোবরের পর থেকে, যখন ইসরায়েলি কারাগারগুলিতে পদ্ধতিগতভাবে নির্যাতন ও সহিংসতা চালানো হয়েছে, তখন থেকে এসব বন্দিরা এক ভয়ংকর অভিযানের শিকার হয়েছে।”
তিনি বলেন, “তাদের নির্মমভাবে প্রহার করা হয়েছে, নির্যাতন চালানো হয়েছে এবং মর্যাদাহানি করা হয়েছে। আমরা যৌন সহিংসতার ঘটনাও প্রত্যক্ষ করেছি এবং শুনেছি।”
ফাররাজ আরও বলেন, “ইসরায়েলি কারাগারে ফিলিস্তিনি বন্দিদের অবস্থা অপরিবর্তিত থাকবে এবং যেসব বন্দিকে মুক্তি দেওয়া হচ্ছে, তার মানে এই নয় যে যারা এখনো আটক, তাদের সংগ্রাম শেষ হয়ে গেছে।