ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) কার্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) এর ভিপি আবদুর রশিদ জিতু, জিএস মাজহারুল ইসলাম এবং খাদ্য ও নিরাপত্তা বিষয়ক সম্পাদক হোসনে মোবারকের সঙ্গে ডাকসু ভিপি সাদিক কায়েম ও অন্যান্য নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন।
মতবিনিময়ে নেতৃবৃন্দ ক্যাম্পাস জীবনের বিভিন্ন চ্যালেঞ্জ, সম্ভাবনা এবং শিক্ষার্থীদের কল্যাণে যৌথ উদ্যোগ গ্রহণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। উভয় পক্ষ শিক্ষার্থীদের অধিকার, সুযোগ ও সেবার মান উন্নয়নে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন। এছাড়া আলোচনায় একবিংশ শতাব্দীর চাহিদার আলোকে একটি “স্বপ্নের ক্যাম্পাস” গড়ে তোলার জন্য পারস্পরিক সহযোগিতা, সমন্বয় ও অভিজ্ঞতা ভাগাভাগির ওপর জোর দেওয়া হয়।