Daily Crisis BD | বিশেষ প্রতিনিধি রিপোর্ট
জাতীয় ট্রাইব্যুনালে বৃহস্পতিবারের শুনানিতে প্রসিকিউশন পক্ষ সরকার পরিচালনার সময় সংঘটিত নানা ঘটনায় “উচ্চপর্যায়ের দায়িত্ববোধ ও জবাবদিহিতা” নিয়ে প্রশ্ন তোলে। তারা বলেন, অতীত সরকারের সিদ্ধান্তগুলোর ফলে যে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ উঠেছে, তার বিচার হওয়া প্রয়োজন।
প্রসিকিউশন পক্ষের এক আইনজীবী বলেন, “রাষ্ট্রক্ষমতায় থেকে যেসব সিদ্ধান্তে জনগণের ক্ষতি হয়েছে, তা শুধু রাজনৈতিক নয়, মানবিক ও আইনি প্রশ্নও বটে।”
অন্যদিকে ডিফেন্স বা প্রতিরক্ষা দল এ অভিযোগকে “রাজনৈতিক প্রভাবিত ও আইনি ভিত্তিহীন” বলে দাবি করেছে। তারা ট্রাইব্যুনালের কাছে আবেদন জানায়, বিচার প্রক্রিয়াকে যেন নিরপেক্ষ রাখা হয় এবং কোনো রাজনৈতিক উদ্দেশ্য যেন প্রভাব না ফেলে।
এই মামলাটি এখন বাংলাদেশের আইনি ইতিহাসে গুরুত্বপূর্ণ মোড় নিতে পারে। কারণ এখানে প্রথমবারের মতো “রাষ্ট্রপর্যায়ের নীতি সিদ্ধান্তে ব্যক্তিগত দায়িত্ব”এই প্রশ্নটি উত্থাপিত হয়েছে।
মানবাধিকার কর্মীরা এ বিচার প্রক্রিয়াকে “ন্যায়বিচার প্রতিষ্ঠার পথে একটি বড় পদক্ষেপ” হিসেবে দেখছেন, তবে একইসঙ্গে তারা সতর্ক করে বলেছেন“বিচার যেন প্রতিহিংসার হাতিয়ার না হয়ে ওঠে।