১৮ অক্টোবর (শুক্রবার) রংপুরের পীরগাছার দেউতি বাজারে রাঙ্গা হাজির ভাই রেজা হাজী ছাত্র-জনতার হাতে মার খাওয়ার পর পাগলামি শুরু করেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
ঘটনার পর সে সমর্থকদের নিয়ে পীরগাছা উপজেলা পরিষদের সামনে রাস্তা অবরোধ করে সাধারণ মানুষের চলাচলে চরম ভোগান্তি সৃষ্টি করছে।
এলাকাবাসীর অভিযোগ, সমাবেশে ভিড় দেখানোর জন্য রেজা হাজী সিঙ্গারা, পিয়াজু ও জিলাপি খাইয়ে লোক জড়ো করেছে। এতে বাজার ও উপজেলা এলাকায় যানজট ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে।
সচেতন নাগরিক ও ব্যবসায়ীরা প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, দ্রুত ব্যবস্থা নিয়ে পীরগাছা উপজেলা এলাকায় শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনার জন্য।
প্রশাসনের প্রতি আহ্বান জানাচ্ছি যে দ্রুত ব্যবস্থা নিয়ে পীরগাছা উপজেলা এলাকা ও দেউতি বাজারে শান্তি ও স্বাভাবিক অবস্থা ফিরিয়ে আনা হোক।
প্রতিবেদন: মাহদী হাসান বিপু
স্থান: পীরগাছা, রংপুর