গতকাল (১৯ অক্টোবর) বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ের সামনে আমার এক সাংবাদিকের গায়ে হাত তোলা হয়েছে। বিএনপির কেন জানি মনে হচ্ছে আমরা তাদের পক্ষে লিখছি না। আমার সহকর্মীর ওপর যে আঘাত হয়েছে, আমি মনে করি সে আঘাত আমাকে করা হয়েছে। আমার সহকর্মীর ওপর আঘাত আর আমার ওপর আঘাতের মধ্যে কোনো পার্থক্য আমি দেখি না।
সমালোচনাকে গ্রহণ করতে শিখুন। সমালোচনাকে মানতে হবে আপনাকে। তার সঙ্গে আমাদের দায়িত্ব পেশাদারিত্ব বজায় রাখা। কিন্তু আপনাদের সমালোচনা মানতে হবে।
সমালোচনার বদলে আপনারা সাংবাদিককে আহত করবেন, সাংবাদিকদের গায়ে হাত তুলবেন, এটা চলবে না। এটার জন্য আমি আপনাদেরকে বলছি আমাদের সর্বশক্তি দিয়ে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করেছি। ভারতের বিরুদ্ধে লড়াই করেছি। এই পত্রিকাটি দিয়ে ফ্যাসিবাদের বিরুদ্ধে ইনশাআল্লাহ লড়াই করে যাব। দৈনিক আমার দেশ বাংলাদেশের পক্ষে, কোনো দলের পক্ষে নয়।
কুষ্টিয়াতে ২০১৮ সালে আমাকে যেভাবে রক্তাক্ত করা হয়েছিল এবং গতকাল চেয়ারপারসনের কার্যালয়ের সামনে যেটা করা হয়েছে দুইটার মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। দুইটা ঘটনা একই। তাহলে আমরা এত বড় বিপ্লব থেকে কী শিখতে পেলাম?
- আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান