নোয়াখালী প্রতিনিধিঃ
প্রযুক্তি নির্ভর যুব শক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বের অগ্রগতি এ স্লোগানকে সামনে রেখে বেকার যুবক ও যুবনারীদেরকে নিয়ে সুবর্ণচর উপজেলা যুব উন্নয়ন অধিদপ্তর আয়োজন করেন বসত বাড়িতে সবজি চাষ বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা।
গতকাল মঙ্গলবার (৪ নভেম্বর) বিকালবেলা চর জুবলী স্কুল এন্ড কলেজে ৭দিন ব্যাপি এই অপ্রাতিষ্ঠানিক প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন করেন,উপজেলা নির্বাহী অফিসার রাবেয়া আফসার সায়মা।
প্রধান অতিথি বক্তব্যে বলেন, বেকারত্ব রোধ ও যুবক-যুবরানীদের স্বাবলম্বী হতে কৃষি প্রশিক্ষণের কোন বিকল্প নেই। বসত বাড়িতে সবজি চাষ করে সমাজের বেকার যুবক ও যুবনারীরা নিজেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে পারবেন আমার বিশ্বাস।
এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ হারুন অর রশীদ, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ খুরশীদ আলম, উপজেলা যুব উন্নয়ন অফিসের সহকারী পরিচালক
মোঃ সাইফুল আজম। এছাড়াও উপস্থিত ছিলেন স্কুল এন্ড কলেজ ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ হেলাল উদ্দিন, চর জুবিলী স্কুল এন্ড কলেজের শিক্ষক,মোঃ ওয়াহিদ উদ্দিন প্রমুখ । উক্ত অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, যুব ফ্রেন্ডস ভিশন ২০০৫ সংগঠণের সভাপতি এম,এস,আই শাহিন।