নুরে আলম জাহাঙ্গীর, কাতার প্রতিনিধি
গতকাল নুজুম গ্রুপের অফিসে সৌজন্য সফরে আগমন করেন কাতার সফররত বাংলাদেশের প্রথিতযশা আলেম শাইখ মুফতি হারুন ইযহার হাফিজাহুল্লাহ,
আলহাজ্ব শামছুল হক ফাউন্ডেশনের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ নাসির উদ্দিন,
অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মাহবুব আলম,
দৈনিক মানবজমিন পত্রিকার মৌলভীবাজার জেলা প্রতিনিধি মাওলানা আব্দুর রহমান সোহেল,
ইন্ডিপেন্ডেন্ট টিভির প্রতিনিধি মোহাম্মদ তুহিন,
এবং বাংলাদেশের সাড়া জাগানো গ্রাফিতি শিল্পী উসাইদ মোহাম্মদ।
সফরকালে অতিথিবৃন্দ নুজুম গ্রুপের চলমান কার্যক্রম, সামাজিক উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবগত হন। তাঁরা গ্রুপের উদ্যোগে পরিচালিত ব্যবসায়িক ও মানবিক প্রকল্পসমূহের প্রশংসা করেন এবং নৈতিক নেতৃত্ব ও দায়বদ্ধ ব্যবসার ধারা অব্যাহত রাখার আহ্বান জানান।
এ সময় নুজুম গ্রুপের পক্ষ থেকে উপস্থিত ছিলেন —
চেয়ারম্যান হাফেজ মাওলানা সাহাদাত হোসাইন,
ভাইস চেয়ারম্যান হাফেজ মাওলানা আব্দুল হাছিব চৌধুরী,
ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মাহমুদুল হাসান চৌধুরী,
ফাইনান্স ডিরেক্টর হাফেজ মাওলানা তাজ উদ্দিন আহমেদ,
অনারেবল ডিরেক্টর বিশিষ্ট ব্যবসায়ী লোকমান আহমেদ,
পারভেজ ডিরেক্টর মাওলানা শাহ মাসুম খাদেম,
মার্কেটিং ডিরেক্টর হাফেজ মাওলানা কেফায়েত উল্লাহ, অনারেবল ডিরেক্টর তাফাজ্জল হোসাইন,
নুজুম বিডি হাইপার মার্কেটের চেয়ারম্যান মাওলানা শরীফ উদ্দিন,
আওকাফের ইমাম হাফেজ মাওলানা আব্দুল কাদের,
এবং হাফেজ মাওলানা ঈসা, হাফেজ মাওলানা ফজলুর রহমান তোহা প্রমুখ।
সাক্ষাৎ শেষে পারস্পরিক শুভেচ্ছা বিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। উপস্থিত অতিথিবৃন্দ নুজুম গ্রুপের সার্বিক সফলতা ও দেশ-বিদেশে ইতিবাচক অবদানের ধারাবাহিকতা কামনা করেন।