ময়মনসিংহ: জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফুলপুরে আয়োজিত আলোচনা সভায় উত্তর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও ময়মনসিংহ-২ (ফুলপুর-তারাকান্দা) আসনের বিএনপি মনোনীত প্রার্থী মোতাহার হোসেন তালুকদার বলেছেন, দলের ঘোষিত প্রার্থী তালিকা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, “কেউ কেউ মনে করছেন তারেক রহমান কর্তৃক ঘোষিত প্রার্থী তালিকা সঠিক নয়—এ ধরনের মন্তব্য বাস্তবতা বিবর্জিত। এসব কথায় কান না দেওয়ার জন্য নেতা-কর্মীদের প্রতি আহ্বান জানাচ্ছি।”
শুক্রবার বিকেলে ফুলপুরের সবুজ বাংলা মাঠে অনুষ্ঠিত ওই আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মোতাহার তালুকদার আরও বলেন, “দল যাকে মনোনয়ন দেয়, তার পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করাই কর্মীদের দায়িত্ব। দলের সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তোলার কোনো সুযোগ নেই। সবাই সম্মিলিতভাবে কাজ করলে বিজয় নিশ্চিত করা সম্ভব।”
সভায় ফুলপুর উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব মো. সিদ্দিকুর রহমান সভাপতিত্ব করেন এবং সদস্য সচিব হেলাল উদ্দিন হেলু অনুষ্ঠান পরিচালনা করেন।
এ সময় বক্তব্য দেন
উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রোকনুজ্জামান রোকন
একেএম সিরাজুল হক
ফুলপুর পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র আমিনুল হক
পৌর বিএনপির সদস্য সচিব মো. মাহবুবুর রহমান মোস্তফা
উপজেলা যুবদলের সভাপতি সানোয়ার হোসেন খান
উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাইফুল ইসলাম কামাল
উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক একেএম সুজাউদ্দিন
সভা শেষে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে দলীয় শপথ পাঠ করা হয়।