৫ দফা দাবিতে আগামী মঙ্গলবার রাজধানীর পল্টনে আয়োজন করা জনসভা সফল করতে দলীয় নেতাকর্মী ও ঢাকাবাসীর প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার।
রবিবার (৯ নভেম্বর) বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় প্রচার বিভাগের সিনিয়র প্রচার সহকারী মুজিবুল আলম সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রোববার বিকালে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জনসভা বাস্তবায়ন কমিটির এক সভায় এই আহ্বান জানানো হয়। পাঁচ দফা দাবিতে আন্দোলনরত ৮টি রাজনৈতিক দলের ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ১১ নভেম্বর বেলা ২টায় পল্টন মোড়ে এই জনসভা অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল ও সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।
বৈঠকে উপস্থিত ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুম, ড. হামিদুর রহমান আযাদ (সাবেক এমপি), মাওলানা আবদুল হালিম ও এড. এহসানুল মাহবুব জুবায়ের, ঢাকা মহানগরী উত্তরের জনাব আবদুর রহমান মুসা, ঢাকা মহানগরী দক্ষিণের নায়েবে আমীর জনাব আবদুস সবুর ফকির ও এড. ড. হেলাল উদ্দিন, ঢাকা মহানগরী উত্তরের সহকারী সেক্রেটারি জনাব নাজিম উদ্দিন মোল্লা ও জনাব মোঃ ইয়াছিন আরাফাত, ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল নূরুল ইসলাম সাদ্দাম প্রমুখ।
সভায় জনসভা সফল করার সার্বিক প্রস্তুতি, পরিকল্পনা ও দায়িত্ব বণ্টন নিয়ে বিস্তারিত আলোচনা হয়।
সভাপতির বক্তব্যে মিয়া গোলাম পরওয়ার জনসভা সফল করতে সর্বস্তরের সহযোগিতা কামনা করেন এবং ঢাকাবাসীকে এতে অংশ নেওয়ার আহ্বান জানান।
এই নিউজের একটা হেডলাইন লিখে দিন
৫ দফা দাবির জনসভা সফল করতে জামায়াতে সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের আহ্বান
Previous Articleহৃৎপিন্ডে জটিলতা নিয়ে ফারুক আহমেদ হাসপাতালে
Related Posts
ডেইলিক্রাইসিস বিডি
আপডেটের জন্য সাবস্ক্রাইব করুন
আমাদের কাছ থেকে বাংলাদেশের
সর্বশেষ খবর জানতে সাবস্ক্রাইব করুন
Office Address
29, Toyenbee Circular Road (5th Floor),
Dainik Bangla Moore,
Motijheel C/A, Dhaka-1000