এসময় হাজারো মানুষ রাজধানীর শাহবাগ মোড়ে অবস্থান নেয়। সেখানে হাদির হত্যাকারীদের গ্রেপ্তারে সরকারকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেয় ইনকিলাব মঞ্চ।
এ সময় উপস্থিত লোকজন ‘ইনকিলাব, ইনকিলাব-জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘দিল্লি না ঢাকা-ঢাকা, ঢাকা’সহ বিভিন্ন স্লোগান দেন। পাশাপাশি তারা শাহবাগ মোড়ের নাম পরিবর্তন করে ‘হাদি চত্বর’ রাখার দাবিও জানান।
এর আগে, বিকেল সাড়ে ৩টার পর থেকে শাহবাগ মোড়ে জড়ো হতে থাকে লোকজন। এসময় সেখানে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। অনেককে সেখানেই আসরের নামাজ আদায় করতে দেখা যায়। এর আগে দুপুর আড়াইটায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা শেষে বিকেল ৩টা ৪৮ মিনিটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের পাশে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে তাকে সমাহিত করা হয়।
গত বৃহস্পতিবার রাতে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। গতকাল তার মরদেহ দেশে পৌঁছায়।