আলেম ও ইসলামপন্থীদের গ্রেফতার করে কার সন্তুষ্টি অর্জন করা হচ্ছে?এতে সংকট সমাধান নয়,আরো ঘনীভূত হচ্ছে।
ডেইলিস্টার ও প্রথম আলোর সাথে জনগণের বিশালতম অংশের আদর্শিক, সাংস্কৃতিক এবং স্ট্রাটেজিক বৈপরীত্য তৈরী হয়ে ক্রিয়া-প্রতিক্রিয়ার যে গভীর সংকট তৈরী হয়েছে তা এভাবে দূর করা যাবেনা।
বরং পুঞ্জিভূত ক্ষোভকে আরো গভীর কর তুলবে যে-কোন অপরিণামদর্শী পদক্ষেপ।
বুঝলাম হামলা আইনিভাবে বৈধ না,
কিন্তু গুমখুনের বয়ান তৈরী কি বৈধ ছিলো?
ওয়ালন ইলেভেনের পক্ষে চক্রান্ত কি বৈধ ছিলো?
বিরোধী মতের গুনীজনদের ব্যাঙ্গত্মক ছবি প্রকাশ কি বৈধ?
জনগণের সেন্টিমেন্টের বিপরীতে এনজিওদেরকে উসকানি এবং তাদের ওকালতি কি বৈধ?
ফতোয়ার মত শরীয়তের মহান সংবিধানিক আইনকে অব্যাহত কটাক্ষ করা কি বৈধ ছিলো?
প্রিয় নবীর ﷺ কটুক্তি কারীদের পক্ষে অবস্থান কি বৈধ?
বিদেশীদের কাছে দেশকে ২ দশক ধরে মৌলবাদী ও জ*ঙ্গি হিসেবে প্রতিষ্ঠা কি বৈধ ছিলো?
হাজার হাজার মানুষকে সন্ত্রাস দমন মামলায় আটকানোর জন্য পতিত ফ্যাসিজমের সাথে যুগপৎভাবে কাজ করা বৈধ ছিলো?
কাদিয়ানীদের প্রকাশ্যে পক্ষাবলম্বন কি বৈধ?
এ ২টি পত্রিকার মিথ্যা সংবাদ আদালতে উপাস্থাপিত হয়ে নিরীহ মানুষকে সাজা খাটানো কি বৈধ ছিলো?
মিডিয়ার আড়ালে রাজনীতি নিয়ন্ত্রণে গোপন যোগাযোগ, ষড়যন্ত্র কি বৈধ?
ফিরিস্তি দীর্ঘ….