ঢাকা-৫ আসনে শিক্ষা মাফিয়া মাহবুবুর রহমান মোল্লা স্থানীয় জুলাই যোদ্ধাদের হুমকি দিচ্ছেন বলে অভিযোগ পাওয়া গেছে।
মাহবুবুর রহমান মোল্লা, যিনি দীর্ঘদিন চাপে থাকার পর আবার বিপ্লবের পর বিএনপির প্রার্থী নবীউল্লাহ নবীর নির্বাচনী কমিটিতে উপদেষ্টার পদ পেয়েছেন, স্থানীয় জুলাই যোদ্ধা সাগির আহমেদ তুরাণকে প্রকাশ্যে হত্যার হুমকি দিয়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, মাহবুবুর নিজের ভেরিফায়েড ফেসবুক আইডি ব্যবহার করে বিভিন্ন নম্বর ও ফেসবুক আইডি থেকে নিয়মিতভাবে জুলাইতে ভূমিকা রাখা তরুণদের হুমকি দিচ্ছেন।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, যেসব প্রার্থীরা স্থানীয় জুলাই যোদ্ধাদের অস্বীকার করে, তারা বাংলাদেশে রাজনীতি করার নৈতিক অধিকার রাখেন না। যাদের হাতে স্থানীয় যুবকরা নিরাপদ নয়, তাদের হাতে পুরো দেশের নিরাপত্তা কখনোই নিশ্চিত নয়।
এ ঘটনায় নাগরিকদের মধ্যে উত্তেজনা ও নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগ বৃদ্ধি পেয়েছে। স্থানীয় রাজনৈতিক নেতা ও সচেতন নাগরিকরা প্রশাসনের দ্রুত পদক্ষেপ ও নজরদারি বাড়ানোর দাবি জানিয়েছেন।