আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী–৬ (হাতিয়া) আসন থেকে আপনাদের প্রতিনিধি হওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছি।এরই পরিপ্রেক্ষিতে আজকে একটি স্পষ্ট বিশ্বাস ও নৈতিক অঙ্গীকার আপনাদের সাথে শেয়ার করছি। আমি এমন একটি রাজনীতিতে বিশ্বাস করি যেখানে ক্ষমতার চেয়ে মানুষ বড়, স্বার্থের চেয়ে সততা বড় এবং প্রভাবের চেয়ে ইনসাফ বড়। উন্নয়ন মানে শুধু রাস্তা, ভবন বা অবকাঠামো নয়—উন্নয়ন মানে এমন একটি সমাজ গড়ে তোলা যেখানে ন্যায়বিচার থাকবে, বৈষম্য থাকবে না এবং জনপ্রতিনিধি সর্বদা জনগণের কাছে জবাবদিহি থাকবে।
আমি শুরু থেকেই একটি বিষয় পরিষ্কার রাখতে চেয়েছি—আমার রাজনীতি কোনো ব্যক্তি, কোনো ব্যবসায়ী কিংবা কোনো প্রভাবশালী গোষ্ঠীর অর্থে পরিচালিত হবে না। কারণ বড় অঙ্কের অর্থ প্রায়ই বড় শর্ত নিয়ে আসে, যা ভবিষ্যতে সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতাকে সীমাবদ্ধ করে ফেলে। আমি চাই না হাতিয়ার মানুষের অধিকার কোনো গোষ্ঠীর স্বার্থে আপসের শিকার হোক, কিংবা একজন জনপ্রতিনিধির ওপর কোনো অদৃশ্য ঋণের চাপ থাকুক। যার অর্থে রাজনীতি চলে, শেষ পর্যন্ত রাজনীতি তার কথাই শোনে—আমি চাই আমার রাজনীতি শুনুক কেবল হাতিয়ার সাধারণ মানুষের কথা।
এই কারণেই আমি আপনাদের কাছ থেকেই সমর্থন ও সহযোগিতা চাইছি। আপনাদের ছোট ছোট অবদান শুধু একটি নির্বাচনী প্রচারণার খরচ নয়, এটি একটি নৈতিক অবস্থান, একটি বার্তা—যে হাতিয়ার মানুষ নিজের প্রতিনিধি নিজেই গড়ে তুলতে চায়। এই অংশগ্রহণ আমাকে ভবিষ্যতে আপনাদের কাছে প্রশ্নের মুখে দাঁড় করানোর নৈতিক অধিকার দেবে, আর সেটাকেই আমি একজন জনপ্রতিনিধির সবচেয়ে বড় শক্তি মনে করি।
আমি দৃঢ়ভাবে প্রতিশ্রুতি দিচ্ছি, আপনারা যে আস্থা ও বিশ্বাস নিয়ে আমার পাশে দাঁড়াবেন, তার জবাব আমি দেব কাজ দিয়ে, কথার ফুলঝুরি দিয়ে নয়। হাতিয়ায় ইনসাফভিত্তিক, স্বচ্ছ ও বৈষম্যহীন উন্নয়নের যে স্বপ্ন আমি দেখছি, তা বাস্তবায়ন সম্ভব কেবল আপনাদের সক্রিয় অংশগ্রহণেই।
আসুন, আমরা একসাথে প্রমাণ করি—সৎ রাজনীতি এখনও সম্ভব, আর তা সম্ভব জনগণের শক্তিতেই। হাতিয়ার মর্যাদা, ন্যায় ও ভবিষ্যতের জন্য আপনাদের পাশে চাই।
আপনার সামর্থ্য অনুযায়ী যেকোনো অঙ্কের অনুদান আমাদের এই লড়াইকে আরও শক্তিশালী করবে। ইনশাআল্লাহ, আপনাদের আমানতের প্রতিটি পয়সার হিসাব আমি স্বচ্ছতার সাথে আপনাদের সামনে উপস্থাপন করব,ইনশাআল্লাহ।
অনুদান পাঠানোর মাধ্যম:
মোবাইল ব্যাংকিং:
বিকাশ/নগদ:01868612478
রকেট:01308688352
ব্যাংক অ্যাকাউন্ট:
হিসাবের নাম:Abdul Hannan Masud
হিসাব নম্বর: 3556101019827
শাখা:প্রিন্সিপাল (ইসলামিক) ঢাকা, পূবালী ব্যাংক পিএলসি।
হিসাবের নাম:VIGILANTE GLOBAL
হিসাব নম্বর: 3556901003748
শাখা:প্রিন্সিপাল (ইসলামিক) ঢাকা, পূবালী ব্যাংক পিএলসি।
অথবা, ডোনেট করতে পারেন নিচের লিংকের মাধ্যমে…
আসুন, ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে হাতিয়ার উন্নয়নের জন্য, পরিবর্তনের জন্যে আমরা ঐক্যবদ্ধ হই।
ধন্যবাদান্তে,
আব্দুল হান্নান মাসউদ
সংসদ সদস্য পদপ্রার্থী, নোয়াখালী-৬ (হাতিয়া)