ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন সারা দেশের প্রতিষ্ঠানকে পেছনে ফেলে অর্জন করল প্রথম স্থান
ঢাকা, বাংলাদেশ — ২০ জানুয়ারি ২০২৬
জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ ঢাকা কলেজ বিএনসিসি প্লাটুন শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ ক্যাটাগরিতে জাতীয় পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে।
বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয় আয়োজিত প্রতিযোগিতায় ড্রিল, টার্নআউট ও প্রশিক্ষণ দক্ষতায় সর্বোচ্চ নম্বর অর্জন করে ঢাকা কলেজ প্লাটুন। রক্তদান কর্মসূচি, দুর্যোগ মোকাবিলা মহড়া এবং বৃক্ষরোপণ অভিযানে সক্রিয় অংশগ্রহণের জন্যও বিচারকদের নজর কাড়ে ইউনিটটি।
প্লাটুনটির ক্যাডেট আন্ডার অফিসার জায়েদ উদ্দিন খানের দক্ষ নেতৃত্ব এবং প্লাটুন কমান্ডারের দিকনির্দেশনায় এটি সুসংগঠিত ও শৃঙ্খলাবদ্ধ ইউনিটে পরিণত হয়েছে।
জায়েদ উদ্দিন খান বলেন, “জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬-এ সারা দেশের মধ্যে শ্রেষ্ঠ বিএনসিসি গ্রুপ হওয়া আমাদের দীর্ঘদিনের কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও ত্যাগের ফল। প্রতিটি ক্যাডেট দিন-রাত এক করে শৃঙ্খলার মান বজায় রেখেছে।”
তিনি আরও বলেন, “শ্রেষ্ঠত্ব অর্জনের চেয়ে সেটি ধরে রাখা আরও কঠিন। ‘জ্ঞান ও শৃঙ্খলা’র মূলমন্ত্র যেন আমাদের বাস্তব জীবনেও প্রতিফলিত হয়। দেশ ও জাতির প্রয়োজনে আমরা সবার আগে এগিয়ে যেতে পারি। ঢাকা কলেজ প্লাটুন ছিল, আছে এবং ইনশাআল্লাহ ভবিষ্যতেও শ্রেষ্ঠ থাকবে।”