ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিকতর উন্নয়ন প্রকল্পের আওতায় ছাত্রীদের জন্য ৪টি এবং ছাত্রদের জন্য ৫টি অর্থাৎ মোট ৯টি আবাসিক হল, কেন্দ্রীয় লাইব্রেরীসহ ৬টি একাডেমিক ভবন, কেন্দ্রীয় মসজিদ, ডাকসু ভবন, মেডিকেল সেন্টার, প্রশাসনিক ভবন, খেলার মাঠ উন্নয়নসহ জিমনেসিয়াম নির্মাণ, জলাধার সংস্কার এবং সৌন্দর্যবর্ধন, রোড নেটওয়ার্ক এবং পাবলিক টয়লেট নির্মাণসহ সর্বমোট ২৮শ’ ৪১ কোটি টাকার প্রকল্পের ভিত্তি প্রস্তর স্থাপন সম্পন্ন হয়েছে।
এই প্রকল্পের আওতায় শিক্ষার্থীদের যে আবাসন সংকট তার উল্লেখযোগ্য সংখ্যক অংশ সমাধান করা সম্ভব হবে। এই প্রকল্প বাস্তবায়নে অক্লান্ত পরিশ্রমকারী উপাচার্য মহোদয় অধ্যাপক ড. Niaz Ahmed Khan পিএইচডি, প্রো ভিসি, কোষাধ্যক্ষ, প্রক্টর সহ সংশ্লিষ্টদেরকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন শিক্ষার্থী