গাজীপুরে ছাত্রদল কর্তৃক নারী হত্যা এবং বিএনপি ও তার অঙ্গসংগঠন কর্তৃক দেশব্যাপী অব্যাহত নারী নিপীড়নের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির, ঢাকা মহানগর।
আজ রোববার সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হওয়া মিছিলটি কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমানের নেতৃত্বে গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শাহবাগে গিয়ে এক সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
ঢাকা মহানগর পূর্ব সভাপতি ও ডাকসুর পরিবহন সম্পাদক আসিফ আব্দুল্লাহর সঞ্চালনায় বিক্ষোভ-উত্তর সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল সিবাগাতুল্লাহ সিবগাহ।
সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ও ডাকসু ভিপি সাদিক কায়েম, এইচআরএম সম্পাদক সাইদুল ইসলাম, বায়তুলমাল সম্পাদক আনিসুর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয় সভাপতি ও জকসু ভিপি রিয়াজুল ইসলাম, ঢাকা মহানগর পশ্চিম সভাপতি হাফেজ আবু তাহেরসহ মহানগর ও বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীলবৃন্দ।
2 Comments
Join our affiliate program today and earn generous commissions!
Start earning on autopilot—become our affiliate partner!