শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেন, লক্ষ্মীপুরের কৃষি ব্যবস্থাপনায় আমূল পরিবর্তন এনে, সর্বাধুনিক প্রযুক্তির ব্যবহারের পাশাপাশি হ্যাচারি ও ফিডমিল-এর সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করা হবে।
যার দ্বারা প্রান্তিক কৃষি উদ্যোক্তারা সরাসরি সুবিধা ভোগ করতে পারবেন।
তিনি আরও বলেন, মাদক নিয়ন্ত্রণে সামাজিক আন্দোলন এবং নিরাপদ সমাজ গঠনের লক্ষ্যে নেয়া হবে বিশেষ উদ্যোগ।
এছাড়াও মাদকের সরবরাহ ও উৎস বন্ধে গঠন করা হবে ‘বিশেষ টাস্কফোর্স’!
চৌমুহনী-লক্ষ্মীপুর-চাঁদপুর আন্ত:জেলা সড়কটিকে প্রশস্ত করে ৪ লেনে উন্নীতকরণ সহ এই তিন জেলার ব্যবসা-বাণিজ্য, নাগরিক সেবা বৃদ্ধির লক্ষ্যে স্থাপন করা হবে রেল যোগাযোগ।
যা লক্ষ্মীপুরকে যুক্ত করবে জাতীয় রেল যোগাযোগ-এর সাথে।